দেবতা
দেবতা রহে কোনখানে গো,দেবতা রহে কোনখানে,
ধুপ ধুনারীই গন্ধে ভরা প্রাচীর গাঁথা মন্দিরে ?
মুগ্ধ কি গো মন্দাকিনীর ঝরঝরানী সেই গানে
মাতাল করা পরিজাতের গন্ধে তিনি বন্দীরে।
নয় কভু তা -- বন্দী তিনি ভক্তেরই প্রেম উৎসবে
আপন প্রাণের সুধার রসে সৃষ্ট তিনি নিত্য গো-----
ভক্ত প্রাণের টান দিয়ে যেপুজে তাহার দেবো সবে
আসন তাঁহার যুগে যুগে সারা তাহার চিত্ত গো।
Comments
Post a Comment