Posts

দেবতা

দেবতা রহে কোনখানে গো, দেবতা রহে কোনখানে, ধুপ ধুনারীই গন্ধে ভরা  প্রাচীর গাঁথা মন্দিরে ? মুগ্ধ কি গো মন্দাকিনীর  ঝরঝরানী সেই গানে মাতাল করা পরিজাতের  গন্ধে তিনি বন্দীরে। নয় কভু তা -- বন্দী তিনি  ভক্তেরই প্রেম উৎসবে আপন প্রাণের সুধার রসে  সৃষ্ট তিনি নিত্য গো----- ভক্ত প্রাণের টান দিয়ে যে পুজে তাহার দেবো সবে আসন তাঁহার যুগে যুগে  সারা তাহার চিত্ত গো।